BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

স্বপ্ন ছোঁয়ার পথে বাংলাদেশ, বিশ্বকাপ এখন হাতের নাগালে

স্পোর্টস ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে তারা নির্ধারিত ওভারে ২৭৬ রান তোলে। যা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রান। জবাবে রান তাড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কটিশ মেয়েরা তোলে ২৪২ রান। ফলে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ।

এদিন দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ। ফলে ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষরা। বিপর্যয় সামলে স্কটল্যান্ড মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটে রেকর্ড ১১৫ রানের জুটি গড়ে। তবে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে ৩৪ রানে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানেই ওপেনার আবি এইটকেনকে হারায় স্কটল্যান্ড। এরপর ২৩ ও ৩১ রানের মাথায় পড়ে আরও দুই উইকেট। মাঝে ৪৭ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক সারাহ ব্রাইস ও অ্যাইলসা লিস্টার। ব্রাইস ৪২ এবং লিস্টার ১৮ রান করে আউট হন। ১১০ রানেই ৭ জন নেই স্কটল্যান্ডের। প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‌্যাচের স্ল্যাটারের জুটি জয়ের প্রায় অসম্ভব দেখাতে শুরু করে স্কটল্যান্ডকে। দুজনের ব্যাটেই সমান ৬১ রান করে এসেছে। প্রিয়ানাজের বিদায়ে ভাঙে মেয়েদের ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের এই জুটি। এর আগে এই উইকেটে সর্বোচ্চ ৬০ রানের জুটি ছিল ‍দুই শ্রীলঙ্কান ব্যাটারের। শেষদিকে অলআউট হওয়াই কেবল আটকাতে পারে স্কটল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ৪০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট দখলে নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ এবং মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে শিকার ধরেন।

এর আগে, ৫৯ বলে সর্বোচ্চ ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর বাংলাদেশ অধিনায়ক পরের দুটি ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন। এ ছাড়া ফারজানা পিংকী ও শারমিন সুপ্তার সমান ৫৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.