স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
আইপিএলের মেগা নিলামে দল পাননি মুস্তাফিজুর রহমান। তবে পাকিস্তান-ভারত সংঘাতে আইপিএল পিছিয়ে যাওয়ায় নিছকই অঘটনবশত টুর্নামেন্টের মাঝপথে দল পান বাঁহাতি এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে ২১.৭৫ গড় ও ৭.৯১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু দুর্দান্ত বোলিং করেও দিল্লিকে প্লে-অফে তুলতে পারেননি কাটার মাস্টার।
এদিকে আইপিএল অভিযান শেষে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা এই পেসার। মুস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে। যার ফলে তিনি কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’

মূলত দিল্লি ক্যাপিটালসের গত কালকের ম্যাচে চোটে পড়েন মুস্তাফিজ। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েন তিনি। তবে সেই সময়ে চোট গুরুতর মনে হয়নি। চোট পাওয়ার পরও নিজের কোটার বাকি দুই ওভার বোলিং সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু পরে এক্স-রে স্ক্যান রিপোর্টে তার আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে।
ফিজিও দেলোয়ার হোসেন আরও বলেন, ‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’-যোগ করেন তিনি।
এদিকে পাকিস্তান সফরের জন্য মুস্তাফিজের বিকল্প হিসেবে আরেক পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। ডানহাতি এই পেসার সবশেষ বাংলাদেশ এ দলের হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন। তিনি খুব দ্রতই পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।
বিডিবিএন২৪/আরডি

| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
-
অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪ রাজস্ব খাতে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতি প্রণয়ন একদিকে, আর রাজস্ব ব্যবস্থাপনা আরেক দিকে এই কাঠামোর মধ্য দিয়ে চলতি জানুয়ারিতেই বড় ধরনের রদবদল আসছে সংস্থাটিতে। দুই ভাগে বিভক্ত এনবিআরে থাকছে দুইজন সচিব। কিন্তু এই পুনর্গঠনের মধ্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।…
-
গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
এস.এম.রিয়াদুল ইসলাম,বার্তা সম্পাদক,বিডি বাংলা নিউজ ২৪ গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকা-এর বিক্রয় ও বিপণন বিভাগের মহা-ব্যবস্থাপক (হেড অব সেলস) হিসেবে যোগদান করেছেন দেশের খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)। তিনি গত ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি,…
-
ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
এস. এম. রিয়াদুল ইসলাম,বার্তা সম্পাদক, বিডি বাংলা নিউজ২৪ প্রতিষ্ঠার প্রায় ২২ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ থেকে প্রথমবারের মতো আইন অনুষদের ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন।দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.…






