BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

গণভবনে হাসিনার পা ধরে পদত্যাগের অনুরোধ করেন রেহানা

নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরে তাকে পদত্যাগের অনুরোধ করেছিলেন ছোট বোন শেখ রেহানা।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনালের শুনানিতে বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য তুলে ধরেন তিনি।

চিফ প্রসিকিউটর আদালতে জুলাই-আগস্ট মাসের ঘটনাপ্রবাহ তুলে ধরে বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

ক্ষমতা ধরে রাখার জন্য শেষ মুহূর্তেও অতিরিক্ত বলপ্রয়োগ এবং রক্তপাতের পথ বেছে নিয়েছিলেন শেখ হাসিনা।
তিনি আরও জানান, ৫ আগস্ট শেখ রেহানা গণভবনে শেখ হাসিনার পা ধরে পদত্যাগ করার অনুরোধ করেছিলেন।

পরিবারের সদস্যদের অনুরোধের পর তিনি পদত্যাগ করতে রাজি হন।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জোর দিয়ে বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

বিডিবিএন২৪/আরডি

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.