BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।

এর আগে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণাও দিয়েছেন তারা।

অধ্যাদেশ বলা হয়েছে, ‘সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে; অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে, ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্মে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন; অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন; যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন- তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।

দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত দণ্ড প্রদান করা যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

বিডিবিএন২৪/আরডি

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
  • লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

    লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

    বিডি বাংলা নিউজ ২৪ ঢাকা, ২ জুন: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ গত ১ জুন রাজধানীর বনানী শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও…

  • ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা

    ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা

    ইবি প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।এদিকে ইবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাঈদ…

  • তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল

    তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল

    তামিল সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে চমক দেখাচ্ছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার প্রতিষ্ঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) ১০৯টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। টানা তিনবার ক্ষমতায় থাকা বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল পিছিয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে,…

  • ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ

    জামালপুর প্রতিনিধি: পানি সংকট ও ভোগান্তির অবসান ঘটিয়ে জামালপুরের ইসলামপুর পৌরসভায় শুরু হয়েছে সুপেয় পানির সরবরাহ। এখন অনেক বাসিন্দার ঘরের কল খুললেই মিলছে আয়রনমুক্ত, স্বচ্ছ ও নিরাপদ পানি—যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।জানা গেছে, গত কয়েক বছর ধরে ইসলামপুর পৌর এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছিলেন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক টিউবওয়েল অকার্যকর…

  • কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির

    কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির

    বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মোঃ আশরাফুর রহমান সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান-এর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।শনিবার (১৮ এপ্রিল) গাজীপুরের ভবানীপুরে গ্রীনটেক অডিটোরিয়ামে আয়োজিত দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“আপনি কাকে কুলাঙ্গার বললেন?”—এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি…

  • রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সংকট: ভর্তি বিষয়ে সতর্ক থাকার আহ্বান

    রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সংকট: ভর্তি বিষয়ে সতর্ক থাকার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক জটিলতা ও অচলাবস্থার কারণে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা হক রীনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে একাডেমিক ও প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে একটি গভীর সংকটের…

  • রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

    রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারা

    নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে নানা অভিযোগ করেন বক্তারাআগামী ১৮ ই এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া রিহ্যাব নির্বাচনে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতারা অভিযোগ করেন বক্তারা, জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মোঃ আলী আফজাল, প্রেসিডেন্ট পদপ্রার্থী…

  • হরমুজ প্রণালী অবরুদ্ধউপসাগরে এখনো আটকা ৩২৫ ট্যাঙ্কারসহ ৬০০টিরও বেশি জাহাজ

    হরমুজ প্রণালী অবরুদ্ধউপসাগরে এখনো আটকা ৩২৫ ট্যাঙ্কারসহ ৬০০টিরও বেশি জাহাজ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকট সমাধানের আশা ম্লান করে দিয়েছে।বার্তাসংস্থা আল জাজিরার তথ্য মতে, জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে, মঙ্গলবার ওয়াশিংটন ও তেহরান ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে মাত্র কয়েকটি জাহাজ চলাচল…

  • শজনে না লাজনা—চোখে একই, আসলে কতটা ভিন্ন?

    শজনে না লাজনা—চোখে একই, আসলে কতটা ভিন্ন?

    শজনে ও লাজনা—নাম যেমন কাছাকাছি, দেখতে গিয়েও অনেকেই বিভ্রান্ত হন। বাজারে বা গাছের ডাঁটা দেখে অনেকেই বুঝতে পারেন না, তিনি শজনে কিনছেন নাকি লাজনা। তবে উদ্ভিদবিদদের মতে, দেখতে প্রায় একই রকম হলেও গঠন, ফলন, চাষপদ্ধতি ও স্বাদের দিক থেকে এ দুই উদ্ভিদের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। উদ্ভিদবিদ ও গবেষক জিনিয়া নাসরিন জানান, শজনেকে যেমন বিভিন্ন…

  • কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিকে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, উঠছে অবহেলার অভিযোগ

    কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিকে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, উঠছে অবহেলার অভিযোগ

    কুষ্টিয়ায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ভবনে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহম্মেদ (১৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম মহাসীন।জানা গেছে, আবাসিক ভবনে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ৩টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।…

  • কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

    ​ মোঃ ইমন হোসেন,স্টাফ রিপোর্টার উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়ার লক্ষ্যে কুষ্টিয়ায় বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সংক্রান্ত নানা সিদ্ধান্ত গৃহীত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান।…

  • কুষ্টিয়ায় সড়ক অবরোধে বিক্ষোভ: আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ

    কুষ্টিয়ায় সড়ক অবরোধে বিক্ষোভ: আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ

    রিপোর্টার সাইদুল ইসলাম রিপন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় শহরের মজমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ…

  • সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

    নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, মঙ্গলবার (৩১…

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.