BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় আলোচিত আ.লীগ নেতা মোশারফ ব্যাপারী গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য‎‎


নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

‎কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের আলোচিত আওয়ামী লীগ নেতা মোশারফ ব্যাপারীকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন।

‎স্থানীয় সূত্র জানায়, মোশারফ ব্যাপারী সম্প্রতি একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং কখনো কখনো নিজেকে ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হিসেবেও পরিচয় দিতে থাকেন। এ নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গনে অসন্তোষ, বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়। তাকে ঘিরে এলাকায় গোপন উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



‎তার গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মোশারফ ব্যাপারীর বিরুদ্ধে নেওয়া এ আইনি পদক্ষেপ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

বিডিবিএন২৪/আরডি

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.