BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে কৃষক দল নেতা মঈন উদ্দিনের পদযাত্রা

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

‎রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালিতে রাষ্ট্রকাঠামো পদযাত্রা করেছে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মঈন উদ্দিন। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদ রাব্বির কবর জিয়ারত করেছেন তিনি। 

ছবি বিডি বাংলা নিউজ ২৪



‎শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পদযাত্রার কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। 

‎এসময় কারা নির্যাতিত সাবেক ছাত্র দল নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মঈন উদ্দিন বলেন, আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে পদযাত্রা শুরু করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য হিসেবে অংশ গ্রহন করতে চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যদি তাকে মনোনয়ন দেন, তাহলে (খোকসা- কুমারখালি) এলাকার মানুষের সেবা করবেন৷ শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। 

কৃষক দল নেতা মঈন উদ্দিনের পথযাত্রা


‎হাফেজ মঈন উদ্দিন বলেন, ২০১৯ সালে জাতীয় রাজনীতিতে আবরার ফাহাদ হত্যা একটি বড় ঘটনা ছিলো। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদের আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুড়িয়ে দিয়েছিলো। যে কুমারখালি উপজেলাতে আবরার ফাহাদের জন্ম হয়েছিলো সেই একই উপজেলাতে আমারও জন্ম, তাই আগামী দিনে আবরার ফাহাদকে স্মরন করে তার আদর্শ বুকে ধারন করে এলাকার মানুষের সেবা করে যাবো। তিনি আরো বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।

‎উল্লেখ্য, এই কর্মসূচি শেষে হাফেজ মঈন উদ্দিন এর নিজ বাস ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেন। এসময় শহীদ আবরার ফাহাদ ও জুলাই গনঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বিডিবিএন২৪/আরডি













সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.