BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

,বিডি বাংলা নিউজ ২৪

‎মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডাভিত্তিক দলটি। সিএনএন


‎মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে। তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।


‎গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামি থেকে মেসি ও আলবা ছাড়া আর কোনো খেলোয়াড় দলে জায়গা পাননি। তবে তারা দুজনই সেই ম্যাচে অংশগ্রহণ করেননি।


‎মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো শুরুতে আশাবাদী ছিলেন যে, নিষেধাজ্ঞার খড়গ তাদের ওপর পড়বে না। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে, তবে আমাদের ভাগ্য ভালো মেসি আজ ফিরছে। আশা করি, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে এবং আগামীকালকের ম্যাচে দুজনের ওপরই আমরা ভরসা রাখতে পারব।


‎কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই আসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা। ফলে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকছেন মেসি ও আলবা।


‎এমএলএসে এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল, সঙ্গে ১০টি অ্যাসিস্ট। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলেছেন ছয় ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও চারটি ম্যাচে অংশ নিয়েছেন এই আটবারের ব্যালন ডিঅ’র জয়ী।




বিডিবিএন২৪/আরডি













সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.