BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নির্বাচন দিতে হবে কথা দিয়েছেন, কথা রাখবেন আশাকরি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীকে কথা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, তিনি তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন।

‎তিনি বলেন, দেশের জনগণ বহু বছর ধরে স্বপ্ন দেখছে নিজের ভোট নিজে দেওয়ার। সেই অধিকার আদায়ে জুলাই-আগস্টের আন্দোলনে শত শত প্রাণ উৎসর্গ হয়েছে। শহীদ ইঞ্জিনিয়ার জাফরুলের মা আজ চোখের জল ধরে রাখতে পারেননি। তাঁর ছেলে স্বপ্ন দেখেছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বর্তমান সরকার সেই স্বপ্ন চিরতরে থামিয়ে দিয়েছে।

‎মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি দেশ পুনর্গঠনে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের জনগণের কাছে যেতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। আর কোনো পলাতক সরকারের আমলে রাতে ভোট হবে না, একজনের ভোট অন্যজন দেবে না।

‎তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিদান দেওয়ার মতো কিছু নেই। তবে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত ছিল। এক বছর পার হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

‎শুক্রবার (১ আগস্ট) বিকেলে উত্তরা আজমপুরে শহীদ মীর মুগ্ধ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. মোস্তফা জামান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, যুবদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমান সেগুন, এস.এম. জাহাঙ্গীর হোসেন, এম. কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, আব্দুস সালাম, আওলাদ হোসেন, মো. মোস্তফা সরকার, হারুন অর রশিদ খোকা, আলমাছ আলী, চান মিয়া বেপারী প্রমুখ।

‎শহীদ মীর মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলেকে গুলি করে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল পুলিশ। অনেক চেষ্টার পর তার লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে হয়েছে। উত্তরার কবরস্থানে দাফনের অনুমতিও দেওয়া হয়নি। বিএনপির সহযোগিতায় তাকে তুরাগের বামনারটেক কবরস্থানে দাফন করতে হয়।

‎তিনি দাবি জানান, যে সরকারই আসুক, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

‎সাইফুল ইসলাম নীরব অভিযোগ করেন, জুলাই-আগস্টের শহীদদের তালিকা এখনও তৈরি হয়নি। কিছু গোষ্ঠী স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করছে। মো. মোস্তফা জামান বলেন, ‘ডিএনসিসির কবরস্থানে শহীদদের দাফনে এবং জানাজার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছে।’

‎সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, আমরা বাড্ডা, উত্তরা ও মিরপুরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। নির্বাচনে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।


বিডিবিএন২৪/আরডি









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.