BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন‎

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের তালিকাও নেই, লাশ ঘুম করা হয়েছে, অনেক কবর এখনও উদঘাটন করা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন আহমদ।

‎শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ পরবর্তী সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎সালাহ উদ্দিন আহমদ আরো বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের সকলের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন, গণতন্ত্রের স্বার্থে এবং ভবিষ্যৎ ফ্যাসিবাদ বিরোধী গণ ঐক্য বজায় রাখতে পারি, এটাকে শক্তিতে রূপান্তর করতে পারি, সেটাকে অবলম্বন করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।’

‎তিনি আরো বলেন, ‘সকল গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষের শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সাথে, সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক হোক, সকলের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং সে উদ্দেশ্য আমাদের মুরুব্বিকে দেখতে আসছি।’

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘হেফাজতের সাথে যারা রাজনৈতিকভাবে জড়িত, তাদের সাথে ঐক্যের বিষয়ে রাজনৈতিকভাবে কথা বলার কথা বলেন বিএনপির এই নেতা।’

‎তিনি আরো বলেন, ‘সমস্ত সংস্কারের সাথে আমরা ঐক্যমত পোষণ করেছি। সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।’

‎এর আগে দুপুরে হাটহাজারীতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ এই দুই নেতা। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎বিএনপির নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে হাটহাজারী ও ফটিকছড়িতে এসেছেন।

‎বিএনপির দুই স্থায়ী কমিটির সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর; দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রমুখ রয়েছেন।


বিডিবিএন২৪/আরডি









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.