BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন ঘাতক স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

দীর্ঘ দুই যুগ ঘর সংসার করার পারিবারিক কলহের জের ধরে করে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ খুন হওয়া ওই গৃহবধুর ভাড়া বাড়ীর বন্ধ ঘর থেকে দুইদিন পর তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তার নাম মিস উর্মি খাতুন (৪০) সে সিটি কলেজের মার্কেটে অবস্থিত উর্মি কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এর মালিক উর্মি। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।


‎ পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়নের গোপালপুর আতাই মোড় এলাকার মহিউদ্দিনের কন্যা উর্মি খাতুনের সাথে বেশ কয়েকবছর আগে ঘাতক রানার বিয়ে হয়। রানা উর্মির তৃতীয় নাম্বার স্বামী বলে জানা গেছে উর্মির আগের পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। উর্মী শহরের হাউজিং সিটি কলেজের সামনে একটি কফি হাউজ এবং তার স্বামী রানা একটি রেস্টুরেন্টের ব্যবসায় তাদের সংসারচলছিল। সম্প্রতি পারিবারিক নানা ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাধ লেগেই থাকতো। এরই জের ধরে আনুমানিক দুদিন আগে ঘরের মধ্যে স্ত্রী উর্মিকে হত্যা করে পালিয়ে যায় স্বামী ঘাতক রানা। ঘরের মধ্যে বন্ধ অবস্থায় উমির মরদেহ পড়ে থাকে।


‎ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হাউজিং এফ ব্লকের ৩৪৫ নম্বর ভাড়া বাড়ীর ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


‎কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা ঘরের দরজা ভাঙ্গলে ঘরের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক স্বামী রানা পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

বিডিবিএন২৪/আরডি















https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.