BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

শিশুদের দ্বন্দ্বের জেরে সাংবাদিককে হাতুড়ি-লোহার রড দিয়ে মারধর

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

‎কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিকে প্রতিবেশীর নেতৃত্বে সংঘবদ্ধভাবে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ফিরোজ আহমেদ পত্রিকা দৈনিক আজকের সূত্রপাত নামে একটি স্থানীয় দৈনিকের প্রতিনিধি।

‎সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে সাংবাদিক ফিরোজ আহমেদের নাতির সঙ্গে একই এলাকার প্রতিবেশী মিলনের ছেলের খেলাকালীন হাতাহা‌তি হয়। এ ঘটনার জেরে সোমবার ভোর ৫টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে ফিরোজ আহমেদ বাড়ি থেকে বের হলে মিলনসহ আরও ৪-৫ জন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

‎এসময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


‎আহত সাংবাদিক ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্বপালন করছেন।

‎এঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
‎কু‌ষ্টিয়া‌ জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক‌ চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হো‌সেন ইমাম ব‌লেন, ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত পে‌য়ে‌ছেন। এছাড়া পা‌য়ে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। তি‌নি এখ‌নো আশঙ্কামুক্ত নন।


‎মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।




বিডিবিএন২৪/আরডি















https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.