BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সৌদি আরবে আজীবন বসবাসের সুযোগ, সঙ্গে কাজ ও ব্যবসার অনুমতি‎

আন্তর্জাতিক ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

সৌদিতে বসবাসরত বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে, যা ‘সৌদি গ্রিনকার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান। দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ সম্প্রতি নেওয়া হয়েছে, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি করা যার মূল লক্ষ্য।

‎এই প্রোগ্রামের সুবিধাগুলো কী কী?

‎যদি আপনি এ রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন:

‎* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।

‎* নিজস্ব ব্যবসা শুরু করা বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।

‎* সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।

‎* নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।

‎* স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।



‎এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

‎স্থায়ী রেসিডেন্সি: এর জন্য এককালীন আপনাকে ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

‎নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

‎কারা আবেদন করতে পারবেন?

‎আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

‎* বয়স ২১ বছরের বেশি হতে হবে।

‎* নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

‎* শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।

‎* বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

‎* আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।

‎কীভাবে আবেদন করবেন?

‎আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ:

‎* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।

‎* সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।

‎* প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।

‎* অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।

‎* আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

‎উল্লেখ্য যে, আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না। মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবে না। নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

বিডিবিএন২৪/আরডি

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

bdbanglanews24.net
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.