BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

খুলনা-রাজশাহী রেঞ্জের সীমান্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

অদ্য ১৯ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে, কুষ্টিয়ার ভেড়ামারার মনিপার্কে জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয় খুলনা-রাজশাহী রেঞ্জের সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ কর্মকর্তাদের সমন্বয় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক, অস্ত্র এবং চোরাচালান প্রতিরোধে রেঞ্জভুক্ত জেলা পুলিশের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। আন্তঃজেলা সহযোগিতা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করলে সীমান্ত অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন—
সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও জনমুখী হয়ে কাজ করতে হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

সভায় খুলনা ও রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, এবং গোয়েন্দা তথ্য বিনিময় বিষয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।

সভা শেষে অতিথিদের মধ্যে স্মারক বিনিময় ও সৌজন্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.