নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
“সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে অনন্য এক সাংবাদিক”
আজ (১০ নভেম্বর) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি বাংলা নিউজ ২৪–এর বার্তা সম্পাদক ও তরুণ সাংবাদিক এস.এম. রিয়াদুল ইসলাম-এর শুভ জন্মদিন। নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের জন্য তিনি কুষ্টিয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদ অঙ্গনে সুপরিচিত একটি নাম।
পেশাগত জীবনের শুরু থেকেই তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি পূর্বে জাতীয় পত্রিকা দৈনিক অধিকার-এ স্টাফ রিপোর্টার এবং দৈনিক দেশ বার্তা নিউজ-এ কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলায় তিনি টানা চার বছর সাংবাদিকতা করেছেন সুনামের সঙ্গে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক অর্থ দৃষ্টি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে তিনি বিডি বাংলা নিউজ ২৪–এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং শুরু থেকেই নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার মাধ্যমে সংবাদ পরিবেশনে অবদান রেখে চলেছেন।
বিডি বাংলা নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা____
বিডি বাংলা নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে এস.এম. রিয়াদুল ইসলামকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিবারের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়—
আমাদের প্রিয় সহকর্মী ও বার্তা সম্পাদক এস.এম. রিয়াদুল ইসলাম সবসময় সংবাদপেশায় দায়িত্বশীলতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জন্মদিনে আমরা কামনা করি, তিনি যেন সুস্থ থাকেন, আরও সফলতা অর্জন করেন এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেন।
সহকর্মী, শুভানুধ্যায়ী, পাঠক ও অনুসারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেছেন।
বিডিবাএন২৪/আরডি
- চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
- তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
- ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ



